১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নিউ ইয়র্কে পাবনাবাসীর বনভোজনে প্রবাসীদের মিলনমেলা

শুভেচ্ছা জানাতে আসেন মুক্তিযোদ্ধা লাভলু আনসারসহ নিউ ইয়র্কে বসবাসরত আরও কয়েকজন মুক্তিযোদ্ধা।

নিউ ইয়র্কে পাবনাবাসীর বনভোজনে প্রবাসীদের মিলনমেলা
আয়োজকদের কাছ থেকে ক্রেস্ট নিচ্ছেন মো. আবদুল কাদের মিয়া (ডান থেকে তৃতীয়)।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2025, 09:20 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বনভোজন করেছে সেখানে বসবাসরত পাবনা জেলার অধিবাসীরা। এতে অংশ নেন বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষও।

শনিবার নিউ ইয়র্কের লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে এ আয়োজন করে ‘প্রবাসী পাবনা অব ইউএসএ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন মো. আবদুল কাদের মিয়া। 

উদ্বোধনী বক্তব্যে তিনি প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, “প্রবাসে থেকেও যদি সবাই একে অপরের পাশে দাঁড়াতে পারেন, তবে ভবিষ্যতের পথচলা সহজ হবে।”

বনভোজন কমিটির আহ্বায়ক ছিলেন মো. সিরাজুল ইসলাম এবং সদস্য-সচিবের দায়িত্ব পালন করেন মো. মনিরুল ইসলাম। তত্ত্বাবধান করেন মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল। 

সকালে প্রবাসীরা ব্যক্তিগত গাড়ি ও ভাড়া করা বাসে এসে বনভোজন কেন্দ্রে যোগ দেন। নাস্তার মাধ্যমে দিনব্যাপী আয়োজন শুরু হয়। শিশুদের দৌড় প্রতিযোগিতা, নারীদের বালিশ নিক্ষেপ প্রতিযোগিতা এবং প্রাপ্তবয়স্কদের নানা ক্রীড়া প্রতিযোগিতা পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। 

শিশুদের প্রতিযোগিতায় অভিভাবকদের সরব উপস্থিতি চোখে পড়ে। দুপুরে একযোগে খাবার পরিবেশন করা হয়, আর পরে ফিরনি, চা-কফি, মুড়ি ভর্তা ও তরমুজের আয়োজনও ছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসেফ বারি টুটুল, আমিনুল ইসলাম মিঠু, বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, মোহাম্মদ আলী এবং নজরুল ইসলাম বাবুল। 

শুভেচ্ছা জানাতে আসেন মুক্তিযোদ্ধা লাভলু আনসারসহ নিউ ইয়র্কে বসবাসরত আরও কয়েকজন মুক্তিযোদ্ধা; যেমন গুলজার হোসেন, হেলাল মজিদ, নূরল ইসলাম, আশরাফ হোসেন ও শহিদুল ইসলাম।