১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রবীন্দ্রনাথ স্মরণে নিউ ইয়র্কে প্রবাসীদের ‘আনন্দ সন্ধ্যা’

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2026, 04:17 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘আনন্দ সন্ধ্যা’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে প্রবাসী বাংলাদেশিরা। 

‘অ্যাবাউট টাইম ইভেন্টস’ এবং ‘অল কাউন্টি হোমকেয়ার’ -এর যৌথ উদ্যোগে রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জুইস সেন্টারে এ আয়োজন করেন তারা।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তার পাশাপাশি গান শোনান সংগীতশিল্পী স্বপ্নীল সজীব।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও কলামনিস্ট তসলিমা নাসরিন। তিনি আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চার এ উদ্যোগের প্রশংসা করেন।

এ বি ওয়ালিউদ্দিন চৌধুরীর পরিকল্পনা ও সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন অল কাউন্টি হোমকেয়ারের চেয়ারওম্যান সিফা আমিন। 

বক্তারা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম ও বহুজাতিক সমাজের কাছে বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে গুরুত্বারোপ করেন। তারা বলেন, সংস্কৃতির মাধ্যমেই মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে ওঠে।