১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন, রুশনারার প্রচার শুরু

আগামী ৪ জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন।

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন, রুশনারার প্রচার শুরু
নির্বাচনি প্রচারণায় রুশনারা আলীর কর্মী-সমর্থকরা।

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 03:05 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

যুক্তরাজ্যে আসন্ন সাধারণ নির্বাচন ঘিরে নির্বাচনি প্রচার শুরু করেছেন টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ও স্টেপনি আসনের লেবার দলীয় প্রার্থী রুশনারা আলীর কর্মী-সমর্থকরা।

বৃহস্পতিবার লন্ডনের বেথনাল গ্রিনের একটি পার্কে এ প্রচার অনুষ্ঠান করেন তারা।

এতে উপস্থিত ছিলেন রুশনারা আলী, লন্ডন মেয়র সাদিক খান, গ্রেটার লন্ডন অ্যাসেম্বলি মেম্বার উন্মেষ দেশাই ও স্থানীয় লেবার পার্টি নেতা কাউন্সিলার সিরাজুল ইসলাম।

বেথনাল গ্রিন ও স্টেপনি আসনে এবার ৪ জন স্বতন্ত্রসহ মোট ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাঙালি মুসলমান অধ্যুষিত এ আসনের নির্বাচনি ফলাফল কী হবে এ নিয়ে সারা দেশের ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে আগ্রহ রয়েছে। গত চার মেয়াদের সাংসদ ও ছায়া মন্ত্রিসভার সদস্য রুশনারা আলী এবার নির্বাচিত হলে তিনি হবেন প্রথম বাংলাদেশি বংশোদ্ভুত মন্ত্রী।

রুশনারা বলেন, তার দলের নির্বাচনি ইশতেহারে আবাসন সমস্যা, শিক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রাধান্য দেওয়া হয়েছে। লেবার পার্টি আগামী পাঁচ বছরে ১৫ লাখ বাড়িঘর তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি, ১৩ হাজার অতিরিক্ত পুলিশ নিয়োগ, শিক্ষাক্ষেত্রে বেশি করে শিক্ষক নিয়োগ, স্বাস্থ্যখাতে বিনিয়োগ করে চিকিৎসার জন্য অপেক্ষার তালিকা কমিয়ে আনা ইত্যাদি পরিকল্পনা রয়েছে।

নির্বাচনি প্রচারণায় রুশনারা আলী।

নির্বাচনি প্রচারণায় রুশনারা আলী।

যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য উন্নয়ন, বিশেষ করে ব্রিটিশ বড় প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশের গার্মেন্টস যাতে যুক্তরাজ্যে ও ইউরোপে ট্যারিফ ফ্রি প্রবেশাধিকার পায় সেজন্য কাজ করছেন বলে জানান রুশনারা।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে একটি বিশাল অ্যাভিয়েশন চুক্তি সম্পন্ন করার কাজ করছি। এই চুক্তির ফলে ব্রিটেন, ফ্রান্স, স্পেন ও জার্মানি শুধু লাভবানই হবে না, বাংলাদেশসহ এসব দেশগুলোতে কর্মসংস্থান সৃষ্টি হবে।

সাদিক খান বলেন, রুশনারা আলী পার্লামেন্টে গত ১৪ বছর মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কথা বলেছেন, চীনের উইঘুর মুসলমান ও রোহিঙ্গা কমিউনিটির বিষয় উত্থাপন করেছেন, মানবাধিকারের কথা বলেছেন

আগামী ৪ জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচনসারা দেশে ৬৫০টি নির্বাচনি আসন রয়েছেএতে অন্যান্য নির্বাচনের তুলনায় রেকর্ডসংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেনমোট প্রার্থী সংখ্যা ৪ হাজার ৫১৫ জন

এর আগে সর্বোচ্চ প্রার্থী সংখ্যা ছিল ২০১০ সালের নির্বাচনে, সর্বমোট ৪ হাজার ১৫০ জন বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে এবার রয়েছে তিনটি আসনআগের সংসদে ৪ বাঙালি নারী সাংসদ রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রুপা হক ও আপসানা বেগম এবারও তাদের নিজ নিজ আসন থেকে লেবার দলের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন