১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবসে ‘নারীকথা’ অনুষ্ঠান

এ আয়োজন করে প্রবাসী সংগঠন ‘সলিডারিতে আজি ফ্রান্স’ (সাফ)।

বিডিনিউজ২৪

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 11:08 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ফ্রান্সের প্যারিসে ‘নারীকথা’ শিরোনামে এক দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসী সংগঠন ‘সলিডারিতে আজি ফ্রান্স’ (সাফ)।

শনিবার প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বর সংলগ্ন বুজ দ্যু থাবাই মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্যারিস–এস্ত ক্রেতেই বিশ্ববিদ্যালয়ের (প্যারিস–১২) এআই ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক ভাইস ডিন ও শিক্ষাবিষয়ক পরিচালক মারসেলা হেন্ডারসন-পিল।

এছাড়া বক্তব্য দেন প্যারিসের যুব কাউন্সিলর সাফের সভাপতি নয়ন এনকে। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন হাসনাত জাহান ও নীলুফার জাহান।

অনুষ্ঠানের প্রথম পর্বে ‘পিতামাতার সহায়তা এবং শিশু সুরক্ষা: পুনর্বিবেচনামূলক অনুশীলন’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়।

ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন জয়িতা বড়ুয়া, নবকুমার বড়ুয়া ও নবনীতা বড়ুয়া। কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী মুনির কাদের।

সাফের কর্মকর্তা তাওহিদ আহমেদ, তাসনিয়া আনজুম ও রুমন আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন জাহরিন নূপুর, ফারজানা আলম, শাহনাজ আক্তার ও বিদ্যুৎ মোরশেদ।

পরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে নীলুফার জাহান ও হাসনাত জাহানকে ‘সাফ নারী সম্মাননা’ দেওয়া হয়। এসময় তাদের জীবন ও কর্ম নিয়ে প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

আলোচকেরা বলেন, সমাজ ও জাতির উন্নয়নে নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। নারীর সম-অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।