Published : 01 Jul 2025, 12:05 AM
জার্মানির ফ্রাঙ্কফুর্ট আয়োজিত হলো রবীন্দ্রনাথ-নজরুল জন্মজয়ন্তী উৎসব।
শুক্রবার শহরের সালবাউ নিড হলে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘জার্মান বাংলা চ্যানেল’।
এতে স্বাগত বক্তব্য দেন জার্মান বাংলা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মুনিব রেজোয়ান এবং নির্বাহী সম্পাদক দেলোয়ার জাহিদ বিপ্লব।
এরপর মঞ্চে আসেন রাফিদ কবির। তিনি রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য ভাবনার আন্তর্জাতিক প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
ইতালি থেকে আসা সাংবাদিক মার্থা আবা তুলে ধরেন প্রবাসে বাংলা সংস্কৃতির প্রতি তার টান ও অভিজ্ঞতা। আরও বক্তব্য দেন আব্দুল হাই।
কবিতা পাঠ করেন কাহ্ন জাতিস্মর ও হাফিজুর রহমান আলম। সঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী আঁখি হালদার ও নজরুলসঙ্গীত শিল্পী তাপসী রায়। তাদের সঙ্গত করেন ফ্রান্স থেকে আসা তবলাবাদক অনুভব চ্যাটার্জী।
অনুষ্ঠান শেষে অতিথি ও শিল্পীদের হাতে সম্মাননা ও উপহারসামগ্রী তুলে দেন আয়োজকরা। শেষে পরিবেশিত হয় বাংলাদেশি খাবার।