হারিয়ে যাচ্ছে শৈলপ্রপাতের সৌন্দর্য
বান্দরবান শহরের খুব কাছেই আছে প্রাকৃতিক ঝর্না ‘শৈলপ্রপাত’। বিভিন্ন কারণে এই ঝর্নার সৌন্দর্য নষ্ট হচ্ছে।
বান্দরবান শৈলপ্রপাত ঝিরির (ঝর্না) প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেশ বিদেশ থেকে পর্যটকরা আসে। এই ঝিরির পানি শীতকালে ঠাণ্ডা হয় এবং গরমকালেও ঠাণ্ডা থাকে।এখানে একসময় সুন্দর পরিবেশ ছিল। ঝিরির পানি থেকে লোকজন গোসল,কাপড়-চোপড় ধোয়া এবং খাবার পানি হিসেবে ব্যবহার করে।
আমাদের এইসব প্রাকৃতিক সৌন্দর্য আমাদের কারণে দূষিত হচ্ছে। এমন চলতে থাকলে শৈলপ্রপাতের সৌন্দর্য হারিয়ে যেতে থাকবে।
