ইসিতে আওয়ামী লীগ নেতারা, রাষ্ট্রপতির পদের প্রার্থীও সঙ্গে
ওবায়দুল কাদেররা সকালে যান গণভবনে, সেখান থেকে রওনা হন ইসির পথে।
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশনে উপস্থিত হয়েছেন দলের একটি প্রতিনিধি দল।
ওবায়দুল কাদেরের নেতৃত্বে এই দলে আছেন তাদের সঙ্গে আছেন চিফ হুইপ লিটন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, ফারুক খান, বিপ্লব বড়ুয়া, সেলিম মাহমুদ।
প্রতিনিধি দলের একজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রার্থীও তাদের সঙ্গে আছেন।
রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত দিন সকালে ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের নেতারা গণভবনে যান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে। তারপর সকাল সাড়ে ১০টার দিকে তারা রওনা হন নির্বাচন কমিশনের উদ্দেশে।
