১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুইস রাষ্ট্রদূতের বাসভবনে বিএনপির প্রতিনিধিদলের মধ্যাহ্নভোজ

রাষ্ট্রদূতের সাথে ফেব্রুয়ারির সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে, বলেছে বিএনপির মিডিয়া সেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2025, 11:20 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বাসায় মধ্যহ্নভোজে অংশ নিয়েছেন বিএনপির প্রতিনিধিদল।

রোববার দুপুর ১টা ২০ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা গুলশানে রাষ্ট্রদূত রেতো রিংগলির বাসভবনে যান।

বিএনপির মিডিয়া সেল জানায়, রাষ্ট্রদূত এই মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। 

বিএনপির প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন অসীম ও চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ পরামর্শ কমিটির সদস্য ইসরাফিল খসরু। 

বিএনপির মিডিয়া সেল বলেছে, রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশের বর্তমান অবস্থা, ফেব্রুয়ারি সংসদ নির্বাচন, অর্থনৈতিক অবস্থা নিয়ে খোলামেলা মতিবিনিময় করেছেন দলের নেতারা।