১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম

এই সমন্বিত কার্যক্রমের আহ্বায়ক হিসেবে সার্বিক তত্ত্বাবধায়ন করবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 08:41 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সুসংহত করতে সাতটি টিম গঠন করেছে বিএনপি।

এই সমন্বিত কার্যক্রমের আহ্বায়ক হিসেবে সার্বিক তত্ত্বাবধায়ন করবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

শনিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে বলা হয়েছে, “বিএনপি মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সুসংহত করার লক্ষ্যে একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে যা ইতোমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে অনুমোদিত হয়েছে।”

সাত সদস্যের টিমের সদস্যরা টিম প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। টিমগুলো হল-

১. স্পোকসপার্সন: মেহেদী আমিন

২. প্রেস: সালেহ শিবলী

৩. টিভি-রেডিও: মওদুদ হোসাইন আলমগীর পাভেল

৪. বিএনপি গ্রাসরুট নেটওয়ার্ক: জিয়াউদ্দিন হায়দার

৫. অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক: এ কে এম ওয়াহিদুজ্জামান

৬. কনটেন্ট জেনারেশন টিম: সাইমুম পারভেজ

৭. রিসার্চ ও মনিটরিং টিম: রেহান আসাদ