১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নুরুল ইসলাম মনি

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিনকে দলের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2024, 01:40 AM

Updated : 10 Sep 2026, 12:15 PM

সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে ভাইস চেয়ারম্যান করেছে বিএনপি; যাকে নিয়ে দলটির ভাইস চেয়ারম্যান হলেন ১৮ জন। 

একই সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিনকে বিএনপির স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য করা হয়েছে।

মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক সংসদ সদস্য ও বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম মনিকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে। 

”ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি দলকে সুসংবদ্ধ ও শক্তিশালী করতে সক্ষম হবে বলে দল আশা রাখে।”

এর আগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান ছিলেন ১৭ জন।

এর আগে গত ১৬ আগস্ট দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনকে স্থায়ী কমিটিতে নেওয়া হয়।