১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতের সাক্ষাৎ

“শেরিং তোবগের সঙ্গে অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দপূর্ণ পরিবেশে বৈঠক হয়,” বলা হয় জামায়াতের বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 09:12 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলটির আমির শফিকুর রহমান। 

রোববার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সাক্ষাৎ হয় বলে জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, “ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দপূর্ণ পরিবেশে এই বৈঠক হয়।”

জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েন ও আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান।