সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
বিএনপির নেতৃত্ব দিচ্ছেন নজরুল ইসলাম খান।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রতিনিধি দল।
মঙ্গলবার বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান নজরুল ইসলাম খান ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
নির্বাচন পরিচালনা কমিটি সদস্য বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া, রুহুল কুদ্দুস কাজল বৈঠকে উপস্থিত রয়েছেন।
