১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইসির সঙ্গে জামায়াতের বৈঠক

এ বছর নাগাদ ইউপি ভোট শুরু করতে চায় ইসি।

বিশেষ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 12:35 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে।

মঙ্গলবার সকাল ১১টার পরে নির্বাচন ভবনে এ বৈঠক হয়।

এসময় প্রধাান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা ও সম্ভাব্য ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। আচরণবিধির ভেটিং হয়েছে আইন মন্ত্রণালয়ে। আইন সংশোধন ও নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের প্রক্রিয়া চলছে।

ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, বছর শেষে ইউনিয়ন পরিষদের ভোট শুরু করার লক্ষ্যে চলতি মাসে তফসিল দেওয়ার পরিকল্পনা রয়েছে ইসির।

স্থানীয় নির্বাচনের আইন-বিধি সংশোধনকে সামনে রেখে অগাস্টে একদফা ইসির সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলাম। এবার আবার বৈঠক করছে দলটি।

জামায়াতের সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের পর দলটির পক্ষ থেকে ইসি ও স্পিকারকে চিঠি দেওয়া হয়। এ নিয়ে কমিশন অপেক্ষায় রয়েছে সংসদের দিকে।

আরও পড়ুন

বছর শেষে ইউপি ভোট দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করতে চায় ইসি

নজরুলকে বহিষ্কারের কথা জানিয়ে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক: জামায়াত কেন রাখতে চায়, ইসি কেন চায় না

সামনে স্থানীয় সরকারের ভোট, দেশে ভোটার এখন প্রায় ১২ কোটি ৮৮ লাখ

এমপিওভুক্ত শিক্ষকদের ভোটে রাখতে চায় জামায়াত