০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

তেজগাঁওয়ে আওয়ামী লীগের বিক্ষোভ

কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2026, 02:56 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর তেজগাঁও এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে তেজগাঁও-গুলশান লিংক রোডে বের করা এ মিছিলে কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

প্রত্যক্ষদর্শী শফিকুর রহমান বলেন, “সকাল ৭টার পরপর কয়েকশ নেতাকর্মী তেজগাঁও লিংকরোডে জড়ো হয়ে মিছিল শুরু করে।”

এ মিছিল থেকে কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে একটি মিছিল হয়েছে । তবে কারা মিছিল করেছে, তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে।”

এর আগে শনিবার সকাল ৭টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করে। এসময় সংগঠনটির ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।