১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চার জেলায় বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি

গাজীপুরে ফজলুল হক মিলন, নারায়ণগঞ্জে মামুন মাহমুদ, নাটোরে রহিম নেওয়াজ এবং সাতক্ষীরায় এইচ এম রহমাতুল্লাহ পলাশ আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন।

চার জেলায় বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি
বিএনপি অফিস, ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2025, 12:31 AM

Updated : 26 Aug 2026, 12:20 PM

গাজীপুর, নারায়নগঞ্জ, নাটোর এবং সাতক্ষীরা জেলার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি।

সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গাজীপুরে ফজলুল হক মিলনকে আহ্বায়ক এবং চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে সদস্য সচিব করে ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছে।

অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলায় ৩৩ সদস্যের, রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে নাটোরে ৩৬ সদস্যের এবং এইচ এম রহমাতুল্লাহ পলাশকে আহ্বায়ক ও আবু জাহিদ ডাবলুকে সদস্য সচিব করে সাতক্ষীরায় ৩১ সদস্যের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।