১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৩৩ আসনে প্রার্থী ঘোষণা গণফোরামের

দলের শীর্ষ নেতাদের মধ্যে ঢাকা-৬ আসনে ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী নির্বাচন করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2025, 09:54 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

এয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ১৩৩ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে গণফোরাম।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী।

তিনি বলেন, প্রাথমিক এ তালিকা পরে রদবদল হতে পারে। বাকি আসনগুলোতে পরে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

দলের শীর্ষ নেতাদের মধ্যে ঢাকা-৬ আসনে ভারপ্রাপ্ত সভাপতি নিজে নির্বাচন করবেন।

এছাড়া মাগুরা-১ আসনে মিজানুর রহমান, ঢাকা-৫ আসনে অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, নরসিংদী-৩ আসনে অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, কুমিল্লা-৩ আসনে  মোশতাক আহমেদ, চাঁদপুর-৩ আসনে অ্যাডভোকেট সেলিম আকবর, বরগুনা-২ আসনে অ্যাডভোকেট সুরাইয়া বেগম, সিলেট-১ আসনে অ্যাডভোকেট আনসার খান, হবিগঞ্জ-৩ আসনে আব্দুল হাসিব চৌধুরী,  চট্টগ্রাম-৫ আসনে রতন ব্যানার্জী, ঝিনাইদহ-২ আসনে অ্যাডভোকেট আবদুল হাফিজ, বরিশাল-৬ আসনে অ্যাডভোকেট হিরন কুমার দাস ওসুনামগঞ্জ-৩ আসনে গোলাম হোসেন আবাব নির্বাচন করবেন।

সংবাদ সম্মেলনে সুব্রত চৌধুরী বলেন, এটা একটা আংশিক তালিকা, প্রাথমিক তালিকা।

‘‘এখান থেকে অনেকে বাদও যেতে পারেন, আবার অনেক নতুন করে যুক্তও হতে পারেন।”