১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামায়াতের আমিরের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ-সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনা হয়েছে।

বিডিনিউজ২৪

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 01:41 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।

রোববার সকালে রাজধানীর বসুন্ধরায় আমিরের কার্যালয়ে রাষ্ট্রদূত রেতো রেংগলি সাক্ষা্ৎ করতে আসেন বলে জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন সুইস দূতাবাসের কাউন্সেলর আলবের্তো জিওভানেত্তি এবং প্রেস অফিসার খালেদ চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতে রাষ্ট্রদূত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ-সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনা হয়েছে।  

ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলে  আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

বৈঠকে জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান ছিলেন।