১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জিয়া দম্পতির কবরে স্বপনের শ্রদ্ধা

শনিবার তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 12:38 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নতুন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

রোববার সকাল ১০টায় শেরেবাংলা নগরে জিয়া স্মৃতি কমপ্লেক্সে গিয়ে তিনি শ্রদ্ধা জানান।

স্বপনের মিডিয়া সমন্বয়ক খন্দকার কাওছার হোসেন জানান, শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বরিশাল জেলা ও মহানগর বিএনপি, জহির উদ্দিন স্বপনের নির্বাচনি এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি সরকারের শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পালন করা জহির উদ্দিন স্বপন শুক্রবার পদত্যাগ করেন। এর পরদিন তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

তথ্য মন্ত্রণালয়ে স্বপনের উত্তরসূরি হিসেবে শুক্রবারই শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। বিএনপি সরকার পুনর্গঠনের অংশ হিসেবে সেদিন মোট চারজন নতুন মন্ত্রী যোগ হন, যাদের একজন আগে প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়া নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন দুজন, যাদের একজন আগে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন