১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফজলুরের সদস্যপদ স্থগিত থাকলেও পেলেন ধানের শীষ

এর আগেও দুবার বিএনপির প্রার্থী হিসেবে ভোটে লড়েন তিনি।

ফজলুরের সদস্যপদ স্থগিত থাকলেও পেলেন ধানের শীষ
ফজলুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 09:59 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

‘বিতর্কিত’ মন্তব্যের জেরে বিএনপির যে নেতার পদ স্থগিত রয়েছে, চেয়ারপারসনের সেই উপদেষ্টা ফজলুর রহমানই পেলেন ধানের শীষ।

সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ২৩৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন, তাতে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে রয়েছে ফজলুরের নাম।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে অনবরত ‘বিতর্কিত’ বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে গত ২৪ অগাস্ট ফজলুর রহমানকে শোকজ করে বিএনপি। জবাব ‘সন্তোষজনক না হওয়ায়’ ২৬ অগাস্ট তার প্রাথমিক সদস্যসহ সব পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান আওয়ামী লীগ ছেড়ে ২০০৭ সালের দিকে বিএনপিতে যোগদান করেন এবং প্রায় আট বছর কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। 

এর আগেও কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসন থেকে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতিদ্বন্দ্বী হিসেবে ধানের শীষ প্রতীকে দুবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।

ফজলুর রহমানের সদস্যপদ ৩ মাসের জন্য স্থগিত করল বিএনপি