১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেখ জামালের জন্মদিনে আওয়ামী লীগের শ্রদ্ধা

১৯৫৪ সালের ২৮ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ জামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 04:09 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজ ছেলে, বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

রোববার রাজধানীর বনানী কবরস্থানে শেখ জামালের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানানো হয়। পরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতারা। 

এরপর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৫৪ সালের ২৮ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ জামাল। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন করেন তিনি। পরিচিত ছিলেন সংস্কৃতিপ্রেমী ও ক্রীড়াবিদ হিসেবেও।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ জামালও গৃহবন্দি হন। পরে সেখান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ জামালকেও হত্যা করে ঘাতকরা।