২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন রুহুল আমিন হাওলাদার

হৃদযন্ত্রের সমস্যাজনিত কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগে চিকিৎসা নিয়েছেন জাতীয় পার্টির এই নেতা।

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন রুহুল আমিন হাওলাদার
এবিএম রুহুল আমিন হাওলাদার। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Sep 2026, 09:55 PM

Updated : 19 Sep 2026, 02:28 PM

জাতীয় পার্টির একাংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। তার সঙ্গে রয়েছে স্ত্রী নাসরিন জাহান রতনা।

রোববার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান বলে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, রুহুল আমিন হাওলাদার গত মে মাসে হৃদযন্ত্রের সমস্যাজনিত কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অপরদিকে তার স্ত্রী রতনা দীর্ঘদিন ধরে কিডনিজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আরও উন্নত চিকিৎসার জন্য তারা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেবেন।