Published : 04 May 2026, 06:47 PM
জেলা ও মহানগরের ২২টি ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে ছাত্রদল।
শনিবার রাতে নতুন কমিটি ঘোষণার সঙ্গে আরও ২৩টি কমিটিকে পূর্ণাঙ্গ করার কথা তুলে ধরা হয়েছে সংগঠনটির ফেইসবুক পেইজে।
নতুন ২২ কমিটির মধ্যে রয়েছে- বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), বরিশাল জেলা ছাত্রদল, বরিশাল মহানগর ছাত্রদল, ভোলা জেলা ছাত্রদল, ঝালকাঠি জেলা ছাত্রদল, পাবনা জেলা ছাত্রদল, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল, রাজশাহী মহানগর ছাত্রদল, নওগাঁ জেলা ছাত্রদল, জয়পুরহাট জেলা ছাত্রদল ও কুড়িগ্রাম জেলা ছাত্রদলের কমিটি।
এ ছাড়া দিনাজপুর জেলা ছাত্রদল, লক্ষ্মীপুর জেলা ছাত্রদল, কক্সবাজার জেলা ছাত্রদল, চাঁদপুর জেলা ছাত্রদল, যশোর জেলা ছাত্রদল, বান্দরবান জেলা ছাত্রদল, নোয়াখালী জেলা ছাত্রদল, রাঙামাটি জেলা ছাত্রদল, সুনামগঞ্জ জেলা ছাত্রদল, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল এবং কিশোরগঞ্জ জেলা ছাত্রদলেরও নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে।
অপরদিকে ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর পূর্ব, ঢাকা মহানগর পশ্চিম, কুমিল্লা মহানগর, ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর জেলা, ময়মনসিংহ দক্ষিণ জেলা, জামালপুর জেলা, নেত্রকোণা জেলা, মানিকগঞ্জ জেলা, নরসিংদী জেলা, হবিগঞ্জ জেলা, খাগড়াছড়ি জেলা, কুমিল্লা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার তালিকায় আরও রয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর মেডিকেল, সিরাজগঞ্জ মেডিকেল এবং ময়মনসিংহ মেডিকেল ছাত্রদলের কমিটি।