১৭ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

যুক্তরাজ্য বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটি

আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আবুল কালাম আজাদ, সদস্য সচিব হয়েছেন খসরুজ্জামান খসরু।

যুক্তরাজ্য বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটি
আবুল কালাম আজাদ ও খসরুজ্জামান খসরু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 01:35 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

যুক্তরাজ্য বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি, যেখানে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আবুল কালাম আজাদ, সদস্য সচিব হয়েছেন খসরুজ্জামান খসরু।

সোমবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিগগিরিই’ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

বিএনপির সর্বশেষ যুক্তরাজ্য কমিটির সভাপতি ছিলেন এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। চব্বিশের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা দুজনই দেশে ফিরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। 

এম এ মালিক সিলেট-৩ আসনে এবং কয়সর এম আহমদ সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।