০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ধানমন্ডিতে সাংবাদিকদের মারধর: জি এম কাদেরের উদ্বেগ, নিন্দা

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যারা হামলার শিকার হয়েছেন, তাদের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2026, 09:12 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সাংবাদিকদের ওপর হামলা, মারধরের ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

মঙ্গলবার সকালের ওই ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে জিএম কাদের বলেন, “সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি রাষ্ট্র যদি নিজেকে গণতান্ত্রিক মনে করে, সে ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সেই রাষ্ট্রেরই দায়িত্ব।” 

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যারা হামলার শিকার হয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা এবং আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন জি এম কাদের।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সোমবার সকাল পৌনে ৯টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

বিক্ষোভ শেষে তারা সেখানে এক সাংবাদিককে মারধর করেন বলে অভিযোগ ওঠে। হামলার শিকার মাহফুজুর রহমান শিশির দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

হামলায় আহত হন দ্য নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ হোসেনও। এ ছাড়া অন্তত ১০ জন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন- 

সাংবাদিকদের মারধর: হামলাকারীদের 'উগ্র, অসহিষ্ণু' আখ্যা দিয়ে তীব্র

সাংবাদিকদের ওপর হামলা: 'প্রমাণ' পেলে ব্যবস্থা নেবে জামায়াত

জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে ধানমন্ডিতে সাংবাদিক পেটানোর