১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামায়াতনেতা পরওয়ারকে গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানি ২১ জুন

পল্টন থানার এ মামলায় পরওয়ারকে গ্রেপ্তার দেখাতে গত ১৩ জুন আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মো. সালাহ উদ্দিন কাদের।

জামায়াতনেতা পরওয়ারকে গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানি ২১ জুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 03:58 PM

Updated : 19 Jun 2023, 03:58 PM

নাশকতার অভিযোগে ২০২১ সালের এক মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানির জন্য আগামী ২১ জুন দিন ধার্য করেছে আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেয়।

পল্টন থানার এ মামলায় পরওয়ারকে গ্রেপ্তার দেখাতে গত ১৩ জুন আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মো. সালাহ উদ্দিন কাদের।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে সোমবার আসামির উপস্থিতিতে শুনানির দিন ছিল।

আসামিপক্ষে শিশির মনির, কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাকসহ বেশ কয়েকজন আইনজীবী শুনানি করেন। আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম আবেদনের পক্ষে শুনানি করেন।

শুনানি নিয়ে আদালত মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানির জন্য নতুন দিন ধার্য করে।

২০২১ সালের ৬ সেপ্টেম্বর ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াতনেতা গোলাম পরওয়ারকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই কারাগারে আছেন তিনি। এর মধ্যে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

পুরানো খবর:

৫ বছর আগের মামলায় জামায়াতের পরওয়ার রিমান্ডে