১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় খালেদা জিয়া

মেডিকেল বোর্ড বাসাতেই তার চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় মধ্যরাতে তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 12:45 AM

Updated : 26 Aug 2026, 01:13 PM

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া।

বুধবার রাত ১২টা ৫ মিনিটের দিকে গুলশানের বাসা ফিরোজায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন।

তার ব্যক্তি চিকিৎসক ধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তার কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে বোর্ড বাসাতেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তিনি ফিরোজায় ফিরে যান।

‘‘বোর্ড আশা করছে, বাসায় চিকিৎসা সেবায় ওনার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে।”

এর আগে সন্ধ্যায় ৬টা ৫০ মিনিটে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

লন্ডনে উ্ন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।

লন্ডন হাসপাতাল ও লন্ডনে ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় চার মাস কাটিয়ে তিনি দেশে ফেরেন। 

ঢাকায় আসার পর বাসায় এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা সেবা দিচ্ছে।

লন্ডনে যাওয়ার আগে সর্বশেষ ১২ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে গিয়ে ছিলেন বিএনপি চেয়ারপারসন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া