১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
রাজধানীর গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বুধবার সন্ধ্যায় হাসপাতালের উদ্দেশে রওনা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2025, 07:19 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে গেছেন খালেদা জিয়া।

বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশে রওনা দেন বিএনপি চেয়ারপারসন।

তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য তিনি হাসপাতালে যাচ্ছেন।

‘‘সেখানে পরীক্ষাগুলো করার পর বোর্ড পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

যুক্তরাজ্যের লন্ডনে উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। সেখানে চার মাস অবস্থানকালে ‘লন্ডন ক্লিনিকে’ বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা হয়।

ঢাকায় আসার পর নিজ বাসাতেই এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা সেবা দিচ্ছে।

লন্ডনে যাওয়ার আগে সবশেষ গত ১২ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।