১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিএনপির সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক

বিএনপির নেতারা বলেন, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, করব্যবস্থা ও সামাজিক খাতের সংস্কার জরুরি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2025, 04:30 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

দেশের অর্থনীতি, কর ব্যবস্থা সংস্কার নিয়ে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল।

রোববার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়েছে বলে জিজ্ঞপ্তিতে বলেছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, জিয়া উদ্দিন হায়দার, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

আইএমএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিও। 

বিএনপির নেতারা বলেন, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, করব্যবস্থা ও সামাজিক খাতের সংস্কার জরুরি বলে তারা আলোচনায় তুলে ধরেছেন।

আইএমএফ প্রতিনিধি দল বিএনপির নীতি ও সংস্কারের অগ্রাধিকার বিষয়গুলোর প্রশংসা করেছেন বলে জানিয়েছেন বিএনপির নেতারা।

আনুষ্ঠানিকভাবে বিএনপির ও আইএমএফ প্রতিনিধিদল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি।