২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভবিষ্যৎ রাজনীতির জন্য এ বৈঠক গুরুত্বপূর্ণ, ইউনূস-তারেক ব্ঠৈক নিয়ে প্রেস সচিব

“(তারেক রহমান) আসার পরে একটা একান্ত বৈঠক হবে। এই ক্ষেত্রে যদি উনারা মনে করেন যে আরও অন্য কেউ থাকবে, সেটা এই দুইজনেই ঠিক করবেন।''

ভবিষ্যৎ রাজনীতির জন্য এ বৈঠক গুরুত্বপূর্ণ, ইউনূস-তারেক ব্ঠৈক নিয়ে প্রেস সচিব
মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2025, 11:12 PM

Updated : 26 Aug 2026, 01:11 PM

বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতার জন্য প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম।

দেশের গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রেও এ বৈঠকের গুরুত্বের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

কয়েকদিন থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা এ বৈঠকের একদিন আগে বৃহস্পতিবার লন্ডনে বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের এ সূচি রয়েছে। চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থানরত মুহাম্মদ ইউনূস এ হোটেলেই থাকছেন।

মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠকটি শুধু দুই নেতার ’একান্ত’ হওয়ার কথা তুলে ধরে শফিকুল বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতা এবং আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

লন্ডনে বৃহস্পতিবার ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ভিডিও থেকে নেওয়া।

লন্ডনে বৃহস্পতিবার ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ভিডিও থেকে নেওয়া।

''আগামী নির্বাচনের একটা তারিখ দেওয়া হয়েছে এপ্রিল। গণতান্ত্রিক রূপান্তরের জন্য এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ। …তারা সবকিছুই আলাপ করবেন।‘’

বৈঠকে অংশ নেওয়া দুই নেতা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের প্রধান হওয়ায় এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা হবে বলে তুলে ধরেন তিনি। 

বৈঠকের প্রস্তুতি প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “এটার প্রস্তুতি হিসেবে আজকে (বৃহস্পতিবার) বিএনপির তরফ থেকে একজন কর্মকর্তাও এসেছিলেন, আমাদের সাথে কথাও হয়েছে। কালকে আমরা আশা করছি যে ৯টার মধ্যেই উনারা আসবেন। আসার পরে একটা একান্ত বৈঠক হবে। এই ক্ষেত্রে যদি উনারা মনে করেন যে আরও অন্য কেউ থাকবে, সেটা এই দুইজনেই ঠিক করবেন।''

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে ঢাকায় বলেছেন, মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকটি হবে একান্ত।

তারেক দেশে ফিরবেন 'শিগগিরই': ফখরুল

'নির্বাচন তারিখ থেকে সংস্কার, জুলাই সনদ' থাকবে আলোচনায়

লন্ডনে ইউনূস-তারেকের বৈঠক নিয়ে যা বললেন প্রেস সচিব

লন্ডনে তারেক-ইউনূস বৈঠক হচ্ছে, জানালেন ফখরুল