Published : 10 Jan 2026, 07:31 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী ৫১ জন রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন।
আর রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন–এরকম একজনের প্রার্থিতা বাতিল হয়েছে।
শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিন মোট ৭০টি আপিল আবেদনের শুনানি হয়।
প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার শুনানিতে উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, “আপিল আবেদন মঞ্জুর হয়েছে ৫২টি। নামঞ্জুর হয়েছে ১৫টি। শুনানিতে অনুপস্থিতি ছিলেন দুজন, তারাও নামঞ্জুরের তালিকায়। এছাড়া তিনটি আবেদন পেন্ডিং রয়েছে।”

প্রার্থিতা ফিরল যাদের
আপিল আবেদন মঞ্জুর হওয়ায় জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাসহ ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
তাদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছিলেন। এর বিরুদ্ধে তারা ইসিতে আপিল করে সফল হয়েছেন। তারা হলেন-
• রংপুর-৪: স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম বাসার
• শরীয়তপুর-১: স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা
• শরীয়তপুর-৩: জাতীয় পার্টির মো. আব্দুল হান্নান
• নরসিংদী-১: জাতীয় পার্টির মোহাম্মদ মোস্তফা জামাল
• নারায়ণগঞ্জ-৪: জাতীয় পার্টির মো. ছালাউদ্দিন খোকা
• ফরিদপুর-৪: বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান
• গাজীপুর-৫: বাংলাদেশ খেলাফত মজলিসের মো. রুহুল আমীন
• চট্রগ্রাম-১১: ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরউদ্দিন
• চাপাঁইনবাবগঞ্জ-২: জাতীয় পার্টির মু. খুরশিদ আলম
• রাজশাহী-৫: বাংলাদেশ সুপ্রিম পার্টি মো. আলতাফ হোসেন মোল্লা
• কুমিল্লা-১: বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের বড়ুয়া মনোজিত ধীমন
• লালমনির হাট-১: স্বতন্ত্র প্রার্থী আবু সামা মো. রেদওয়ানুল হক
• ঢাকা-১৮: ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আনোয়ার হোসেন
• ঢাকা-৯: স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা
• চাঁদপুর-২: ইসলামী আন্দোলন বাংলাদেশের মানসুর
• মাদারীপুর-২: স্বতন্ত্র প্রার্থী মুহা. কামরুল ইসলাম সাইদ
• বগুড়া-৩: ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শাহজাহান আলী তালুকদার
• কিশোরগঞ্জ-৪: স্বতন্ত্র প্রার্থী মো. শাহীন রেজা চৌধুরী
• কিশোরগঞ্জ-৫: স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল
• কিশোরগঞ্জ-১: খেলাফত মজলিসের আহমদ আলী
• চাঁদপুর-১: জাতীয় পার্টির হাবিব খান
• কুমিল্লা-৯: খেলাফত মজলিসের মো. আবদুল হক আমিন
• নেত্রকোণা-৪: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার
• ময়মনসিংহ-৭: বিএনপির ডা. মো. মাহাবুবুর রহমান
• পঞ্চগড়-১ ও ২: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আল রাশেদ প্রধান
• নরসিংদী-৫: বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মশিউর রহমান
• মাগুরা-২: জাতীয় পার্টির মশিয়ার রহমান
• কিশোরগঞ্জ-৪: স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির
• হবিগঞ্জ-৪: এবি পার্টির মোকাম্মেল হোসেন
• গাইবান্ধা-১: স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা মহসিন
• গোপালগঞ্জ-২: স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া
• ঝালকাঠী-১: জাতীয় পার্টির মো. কামরুজ্জামান খান
• কক্সবাজার-২: বাংলাদেশ জামায়াতে ইসলামীর এএইচএম হামিদুর রহমান আযাদ
• শরীয়তপুর-১: স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম
• গাজীপুর-৩: ইসলামী ঐক্য জোটের হা. মা. মুফতি শামীম আহমেদ
• টাঙ্গাইল-১: স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী
• শরীয়তপুর-১: বাংলাদেশ সুপ্রিম পার্টির নুর মোহাম্মদ মিয়া
• গাজীপুর-২: স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন সরকার
• গাজীপুর-১: জাতীয় পার্টির এস এম শফিকুল ইসলাম
• কিশোরগঞ্জ-১: বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়াতুল্লাহ হাদী
• গাজীপুর-৫: জাতীয় পার্টির ডা. মো. সফিউদ্দিন সরকার
• ফেনী-১: বাংলাদেশ কংগ্রেসের ফিরোজ উদ্দিন চৌধুরী
• হবিগঞ্জ-১: বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের কাজী তোফায়েল আহম্মেদ
• বগুড়া-৬: বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) দিলরুবা
• নরসিংদী-২: ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ ইব্রাহীম
• নড়াইল-২: জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান
• দিনাজপুর-৬: স্বতন্ত্র প্রার্থী মো. শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ্
• খুলনা-৫: জাতীয় পার্টির শামিম আরা পারভীন (ইয়াসমীন)
• ঢাকা-১৮: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সৈয়দ হারুন-অর-রশীদ
• কুড়িগ্রাম-২: জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ।
বাদ পড়লেন যিনি
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণার করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে আপিল করেছিলেন বিএনপির এম এ হান্নান। একরামুজ্জামানের নামে মামলা ও পলাতক থাকার অভিযোগ তুলেছিলেন তিনি। সেই আপিল মঞ্জুর হওয়ায় টিকলেন না একরামুজ্জমান।
আপিলেও ফিরল না প্রার্থিতা
আর ১৫ জন আপিলকারীর আবেদন নামঞ্জুর করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন; তাতে প্রার্থিতা আর ফিরল না তাদের।
নরসিংদী-৪: বাংলাদেশ কংগ্রেসের কাজী শরিফুল ইসলাম
বাগেরহাট-১: ইসলামী আন্দোলন বাংলাদেশের মুজিবর রহমান শামীম
রংপুর-১: জাতীয় পার্টির মো. মঞ্জুম আলী
গোপালগঞ্জ-২: স্বতন্ত্র প্রার্থী রনী মোল্লা
ঢাকা-৩: স্বতন্ত্র প্রার্থী মো. মনির হোসেন
খুলনা-৬: স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস
ঢাকা-৩: জাতীয় পার্টির মো. ফারুক
নাটোর-১: খেলাফত মজলিসের মো. আজাবুল হক
নড়াইল-১: স্বতন্ত্র প্রার্থী মো. উজ্জল মোল্যা
পাবনা-৩: গণ অধিকার পরিষদের মো. হাসানুল ইসলাম
খুলনা-৩: স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ মোল্যা (অনুপস্থিত)
কুমিল্লা-১: স্বতন্ত্র প্রার্থী আবু জায়েদ আল মাহমুদ
ঢাকা-১৮: স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন হাওলাদার
কক্সবাজার-৩: মো. ইলিয়াছ মিয়া
ব্রাহ্মণবাড়িয়া-৫: স্বতন্ত্র প্রার্থী মুছা সিরাজী
সিদ্ধান্ত স্থগিত
মুন্সীগঞ্জ-৩: স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন
যশোর-৫: স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান
পটুয়াখালী-৩: স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবু
এবার নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা পড়ে।
৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাইবাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। তাতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৮৪২ জনে।
তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংখ্যা তখনই চূড়ান্ত হবে।
প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি এবং প্রচার শুরু হবে ২২ জানুয়ারি থেকে। আগামী ১২ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ।
শুনানির সূচি
এবার মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। শনিবার শুরু হওয়া এ শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।
# ১০ জানুয়ারি: আপিল নম্বর ১-৭০ (সম্পন্ন)
# ১১ জানুয়ারি: আপিল নম্বর ৭১-১৪০
# ১২ জানুয়ারি: আপিল নম্বর ১৪১-২১০
# ১৩ জানুয়ারি: আপিল নম্বর ২১১-২৮০
# ১৪ জানুয়ারি: আপিল নম্বর ২৮১-৩৫০
# ১৫ জানুয়ারি: আপিল নম্বর ৩৫১-৪২০
# ১৬ জানুয়ারি: আপিল নম্বর ৪২১-৪৯০
# ১৭ জানুয়ারি: আপিল নম্বর ৪৯১-৫৬০
# ১৮ জানুয়ারি: আপিল নম্বর ৫৬১ থেকে অবশিষ্ট সব।
রায়ের অনুলিপি ও ফলাফল
ইসি জানিয়েছে, শুনানি শেষে ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে পিডিএফ কপি পাঠানো হবে। এছাড়া নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও অনুলিপি সংগ্রহ করা যাবে।
# ১০-১২ জানুয়ারির রায়: ১২ জানুয়ারি
# ১৩-১৫ জানুয়ারির রায়: ১৫ জানুয়ারি
# ১৬-১৮ জানুয়ারির রায়: ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।
পুরনো খবর