১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে বিএনপির ‘মনিটরিং সেল’

এতে ছাত্রদলের সাবেক পাঁচ নেতাকে সদস্য করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2025, 06:06 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে ‘মনিটরিং সেল’ গঠন করেছে বিএনপি।

রোববার এ মনিটরিং ও তদারকি সেল গঠন করা হয় বলে দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান মো. রিয়াজ উদ্দিন নসু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, রোববার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের জাতীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠন করা হয় মনিটরিং কমিটি।

সেলের সদস্যরা হলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েল। তারা বিভিন্ন সময়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।