২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী

তার সঙ্গে রয়েছেন স্ত্রী মাহফুজা হোসাইন।

বিডিনিউজ২৪

জেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2026, 01:49 AM

Updated : 19 Sep 2026, 02:24 PM

সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বৃহস্পতিবার রাতে তার হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে বিএনপির মিডিয়া সেল।

এ সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার ওই হাসপাতালে ভর্তি হন ধর্মমন্ত্রী।

ধর্ম মন্ত্রণালয়ের একটি সরকারি আদেশে পাওয়া তথ্য অনুযায়ী, ধর্মমন্ত্রীর আগামী ৮ আগস্ট বা এর আশেপাশে কোনোদিনে দেশে ফেরার কথা রয়েছে। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন স্ত্রী মাহফুজা হোসাইন।

এদিকে মন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় মোনাজাত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী।