১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কার্যনির্বাহী সংসদের সভা ডেকেছে আওয়ামী লীগ

গণভবনে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই সভা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2024, 04:48 PM

Updated : 21 Jan 2024, 04:48 PM

ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা ডেকেছেন দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ওই সভা হবে বলে রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন পরবর্তীতে দলের নেতাকর্মীদের সার্বিক মূল্যায়ন, সামনে উপজেলা নির্বাচন…তাছাড়া রমজান মাসে মানুষের যাতে কষ্ট না হয়, দ্রব্যমূল্যের দিকটাও থাকবে, সেদিকে খেয়াল রাখাসহ নানা বিষয় উঠবে বৈঠকে।”

দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মত সরকার গঠন করেছে আওয়ামী লীগ। ভোটের পর গত সোমবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।