১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিজয়নগরে জামায়াত ঐক্যের সমাবেশ

সমাবেশের কারণে পল্টন-করাইল সড়কে যানজট সৃষ্টি হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2026, 06:04 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে গুম, খুন ও গণহত্যার অভিযোগ তুলে বিচারের দাবিতে সমাবেশ করছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর বিজয়নগরে তিন রাস্তার মোড়ে সমাবেশ শুরু করে দলগুলো।

কর্মসূচি ঘিরে আগে থেকেই ব্যানার-ফেস্টুন নিয়ে দলে দলে মিছিল নিয়ে আসেন নেতাকর্মী ও সমর্থকরা। সমাবেশের কারণে পল্টন-করাইল সড়ক যানজট সৃষ্টি হয়। বিজয়নগর মোড় থেকে দৈনিক বাংলায় যাওয়ার কালভার্ট রোডও বন্ধ রয়েছে।

বিকাল সাড়ে ৫টার দিকে এনসিপির কিছু নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন।

সমাবেশে জামায়াতের আমির শফিকুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মো. সেলিম উদ্দিন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ মঞ্চে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন।