মিষ্টি ঘাতক
স্বর্গীয় স্বাদের তুলতুলে নরম কেক: আমি নিজের, বন্ধুদের অথবা অন্যদের জন্মদিনে এমন সুস্বাদু, মজাদার কেক খাবার লোভ কখনই সংবরণ করতে পারি না।
দুই মাস আগে উদযাপিত হল 'ভ্যালেন্টাইন'স ডে' তারই সুবাদে 'চকোলেট ডে'। সাত দিন ধরে নানা রকমের চকোলেট আর- কেক, কি না সুস্বাদু!
বিয়ে বা অন্য কোনও ধরনের অনুষ্ঠান: মিষ্টি মানে আড়ম্বরতা। বিয়ের আগে বা পরে' যেকোনও স্থানে মিষ্টি লাগবেই। মিষ্টির পরিমাণ আর বৈচিত্র্যতা আগন্তুক অতিথির অনুষ্ঠানে কদর বাড়িয়ে দেয়। মিষ্টি যে যত বেশি আনবেন, গুরত্ব ততো বাড়বে। এর প্রভাব বিয়ের দিন বা তারপরেও রয়ে যায়।
ও হ্যাঁ, বিয়ের অনুষ্ঠান বাদে, অন্যান্য নিমন্ত্রণে কী নিতে হবে? অবশ্যই মিষ্টি ! দাওয়াতে গেলে মিষ্টি নিতেই হয়। আর এতে গৃহস্থের জন্য, খাবার পরের মিষ্টিপর্বে বৈচিত্র্যতা আনতে বেশ সুবিধা হয়। সাধারণত বন্ধু বা আত্মীয়ের বাড়িতে গেলে আপ্যায়নে মিষ্টি থাকে। তাছাড়া অতিথিকে স্বাগত জানাবার জন্য প্রাণজুড়ানো মিষ্টি শরবত তো থাকবেই।
ধর্মীয় অনুষ্ঠানাদি মচমচে জিলাপি, সন্দেশ, পায়েস, পুডিং,পুলি পিঠা ছাড়া তো ভাবাই যায় না। এই যে এখন রোজার মাস। জিলাপি থাকবে না তা হয়? সামনে ঈদ-মিষ্টি সেমাই, জর্দা, নানা রকমের পায়েশ- আহ কি মজা!
চিনি বা গুড় দিয়ে তৈরি নৈশভোজের পেস্ট্রি, পিঠা, চমচম, রসগোলা, রসমালাই, গুড়ের সন্দেশ আরো কত কী! এমনকি ঐতিহ্যবাহী পিঠা ও পায়েসে তৈরি হয় গুড় দিয়ে । আতিথেয়তার শুরু এবং শেষ মিষ্টি দিয়ে। বাহ! কি সুন্দর মিষ্টিময় আমাদের জীবন।
প্রশ্ন হচ্ছে মিষ্টি মধুময়, নাকি বিষাক্ত?
একটু থামুন প্লিজ! ভুল বুঝবেন না। এর সবই সত্যি। ঐতিহ্যগতভাবেই আমরা মিষ্টি প্রিয় বা মিষ্টিনির্ভর সংস্কৃতির মধ্যে রয়েছি ।
কিন্তু কখনো কি ভেবে দেখেছেন স্বাস্থ্যের জন্য কেমন সর্বনাশা হতে পারে এই মিষ্টি?
বিশ্বব্যাপী হৃদরোগ মৃত্যুর অন্যতম কারণ, আর এই রোগের অনুঘটক হিসেবে কাজ করছে নীরব ঘাতক চিনি। খাদ্যাভাসে অতিমাত্রায় চিনি গ্রহণ অথবা মিষ্টি পানীয়তে ফ্রুকটোজ (ফলশর্করা) নামক একপ্রকার চিনির ব্যপক উপস্থিতি ক্ষিধে বাড়ায়, যার কারণে স্থূলতা বৃদ্ধি , পর্যাপ্ত ইন্সুলিন তৈরি না হওয়াসহ শারীরিক বিভিন্ন রকম প্রদাহের সৃষ্টি হয়। স্থুলতা এখন বৈশ্বিক উদ্বেগ বা ভাবনার কারণ। কেননা এটি টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকির বাড়ায়। পাশাপাশি হৃদরোগ, স্ট্রোক, যকৃতের রোগ (ফ্যাটি লিভার) ও বৃক্ক বিকল (কিডনি ফেইলিওর) হওয়ার মতো রোগগুলো বৃদ্ধিতে ভূমিকা রাখে। এটি বিভিন্ন প্রকার ক্যন্সার রোগের ক্ষেত্রে ও অনুঘটক হিসেবে কাজ করে। এছাড়া উচ্চ রক্তচাপের জন্যও চিনি সরাসরি দায়ী বলে প্রমানিত হয়েছে। উচ্চমাত্রার চিনিযুক্ত খাবার ও বিশেষায়িত খাদ্য বা যাকে বলা হয় প্রসেসড ফুড (ইন্ডাস্ট্রিয়াল ফুড) গ্রহণের ফলে মানবদেহে ও মনে অবসাদ, স্মৃতিবিভ্রম, দাঁতের ক্ষয়, বাতরোগ, ব্রণ ও ইউরিক এসিড বৃদ্ধির মতো সমস্যাগুলো ও দেখা দেয়।
কাজেই এটা কি উপাদেয়?
আমরা প্রতিদিন যে পরিমানে চিনি থেকে প্রস্তুতকৃত ও প্রক্রিয়াজাত খাবার খাই তা সত্যিই আশংকাজনক। একটি গবেষণায় দেখা গেছে, একজন মার্কিন গড়ে ২২ চামচ চিনি খান যা ৩৫০ ক্যালরি সমান। মার্কিন হৃদরোগ সংস্থা বাড়তি চিনি গ্রহণ থেকে বিরত থাকতে বলে। তাদের পরামর্শ, নারীরা দৈনিক ৬ চামচ ও পুরুষ ৯ চামচ চিনি খেতে পারবে। বিশ্বস্বাস্থ্য সংস্থার একটি গবেষণায় দেখা যায়, দক্ষিণ এশিয়াতে একজন পরিমিত ওজন ও সুস্বাস্থ্যের অধিকারী পুরুষ দৈনিক সর্বোচ্চ ৮ চামচ আর নারীরা ৬ চামচ চিনি গ্রহণ করতে পারে। ব্যক্তি যদি স্থুলকায় হয় সেক্ষেত্রে এর মাত্রা আরো কম হওয়া বাঞ্চনীয়। (হেলথ অ্যান্ড লাইফ ডেস্ক ২০২০)
২০১৬ সালে বিশ্বব্যাপী মাথাপিছু চিনি গ্রহণের হার ছিল গড়ে দৈনিক ১২-১৬ কেজি। ২০২৪ সালে মাথাপিছু এ হার বৃদ্ধি পেয়ে হবে ১৯ দশমিক ৮ কিলোগ্রাম।
অধিক মুনাফার জন্য শতকরা ৯৯ ভাগ প্রক্রিয়াজাত খাবারে প্রত্যাশিত স্বাদ ও বাড়তি আবেদন যোগ করতে চিনি অতিপ্রয়োজনীয় উপাদান। খাদ্য প্রস্তুতকারকরা উপাদানগুলোর সঠিক পরিমাণ নিশ্চিত করে, বিশেষ করে চিনির পরিমাণ যতক্ষণ ভোক্তার সর্বোচ্চ কাঙ্ক্ষিত স্বাদের লক্ষমাত্রায় না পৌঁছায়। বাজার অর্থনীতির ভাষায় যেটাকে বলা হয় 'Bliss Point'। এই সীমায় প্রস্তুতকৃত পণ্যের চাহিদা ক্রেতার কাছে সবচেয়ে বেশি হয় এবং তা বারবার ক্রয়ের জন্য আগ্রহ তৈরি হয়। উৎপাদনকারী যখন নিশ্চিত হয় যে ক্রেতার সেই কাঙ্ক্ষিত মাত্রা নির্ধারণ করতে পেরেছে, যা তাকে বেশি বিক্রি ও কাঙ্ক্ষিত মুনাফা এনে দিবে তারপর সে তা বাজারজাত করে। এই প্রক্রিয়ায় কোম্পানির জন্য প্রচুর মুনাফা অর্জন সম্ভব হয়।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর ২০২১ সালের পয়লা জুনের সংখ্যায় প্রকাশিত একটি নিবন্ধে বেশ উদ্বেগজনক তথ্য এসেছে। ওই নিবন্ধে বলা হয় বাংলাদেশের চিনিশিল্প বাজার ২০ হাজার কোটি টাকাতে উন্নীত হয়েছে। এছাড়াও নিষিদ্ধ সোডিয়াম সায়ক্লামেট, স্থানীয়ভাবে 'ঘনচিনি' হিসেবে পরিচিত যা প্যাকেট ও খোলাভাবে বাজারে পাওয়া যায়। সস্তায় পাওয়া যায় বলে মিষ্টি প্রস্তুতকারক ও বেকারিগুলো মিষ্টিজাতীয় দ্রব্যে এর ব্যবহার করে থাকে। এ তথ্য কি ভোক্তাদের জন্য ভয়াবহ সংকেত নয়? মিষ্টি ব্যবসায়ীদের জন্য হয়তো সবদিকেই লাভ, কিন্তু অন্যদিকে এর ক্ষতির দিকটাও ভাবুন, ভোক্তাদের এর কারণে যেসব পার্শ্বপ্রতিক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে সেগুলো অত্যন্ত ভয়ঙ্কর। অতিমাত্রায় চিনি ও ঘন চিনি অসংখ্য রোগের কারণ। নানারকম ঝুঁকিপূর্ণ রোগে জীবন জর্জরিত করা ছাড়াও, স্বাস্থখাতে আর্থিক ব্যয় বাড়াবে। মানবজীবনে প্রচুর খারাপ প্রভাব ফেলবে।
কাজেই আমাদের খাদ্য রুচি ও ঐতিহ্য পাল্টানোর এটাই কি সঠিক সময় নয়?
যেহেতু চিনিযুক্ত খাবারে কোনো স্বাস্থ্যের উপকার নেই, কাজেই এমন খাবার থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ। সকালের নাস্তায় সিরিয়াল, অ্যাডেড ফ্লেভার ইনস্ট্যান্ট ওটমিল বা বেকারির রুটি (পাওরুটি) এসবেতেই অতিমাত্রায় চিনি ব্যবহার হয়।
এছাড়া উচ্চমাত্রায় শর্করা আছে এমন খাবার গ্রহণে বিরত থাকাই শ্রেয়।
আপনি কি জানেন, আমরা যখন ভাত খাই আমাদের খাদ্যসার শরীরে গ্লুকোজ হিসেবে প্রবেশ করে এবং রক্তে চিনির পরিমাণ বাড়ায়? ভাত, পাস্তা, ময়দা, দুধ, দধি, আলু, বিস্কুট, ভুট্টা ও কোমল পানীয়ে শর্করা বা কার্বোহাইড্রেট থাকে। আপনি জেনে বিস্মিত হবেন যে, ৯০ গ্রামের ভাত ২২ চা-চামচ এর চিনির কাজ করে তা রক্তের চিনির পরিমাণ প্রচুর বাড়িয়ে দেয়।
আশার কথা, এখন কিছু মানুষ স্বাস্থ্য সচেতন হয়েছেন, তারা বাজারে গেলে স্বাস্থ্যকর দ্রব্যাদি কেনার চেষ্টা করে থাকেন। একই সাথে সময় বাঁচানোর জন্য, তারা তৈরিকৃত খাবার ও প্রক্রিয়াজাত খাবার কিনে থাকেন, দুর্ভাগ্যবশত খাদ্যপণ্যে চিনি বিভিন্ন নামে থাকে। কাজেই একে চিহ্নিত করা ক্রেতাদের জন্য বেশ কঠিন।
আমাদের প্রক্রিয়াজাত খাবার ত্যাগ করা উচিত। কেনাকাটায় সচেতন হতে হবে। তাছাড়া চিনি ভিন্নভিন্ন নামে ব্যবহার হয়।
যেসব পণ্যে চিনির উপস্থিতি থাকে সেসব এর কিছু নিম্নে উল্লেখ করা হলো:
মধু, গুড়, গ্লুকোজ, ফ্রুক্টোজ (ফলশর্করা), সুক্রোজ, মাল্ট সিরাপ, আখের রস, কর্ণ সুইটনার, কর্ণ সিরাপ, মাল্টোজ, ডেক্সট্রোজ, ম্যাপেল সিরাপ, ব্রাউন বা বাদামি চিনি, ঘনীভুত ফলের রস ইত্যাদি।
এসব তো সামান্য, এছাড়াও আরও অনেক আছে। খাদ্য উপাদানের লেবেল দেখে যদি বুঝতে না পারেন, তবে গুগল করুন, দেখুন এটা কি, আর নিরাপদ থাকুন।
আমরা অবশ্য চা বা কফিতে বাড়তি চিনি যোগ না করেও চিনির পরিমাণ কমাতে পারি। ক্রিমযুক্ত কেকের পরিবর্তে আনরসের কাটা টুকরো বা ফল ব্যবহার করা যায়। হাল্কা খাবারে খুব সামান্য চিনি ব্যবহার করুন। ঝাঁঝালো পানীয়, মিষ্টিজাতীয় ফলের রস ও পানীয়, মিষ্টি স্ন্যাক্স, মিষ্টিস্বাদের বেকারি পণ্য, বিস্কুট, চকোলেট এবং লোভনীয় মিষ্টি খাওয়া থেকে বিরত থাকুন।
তাজা দেশিয় ফল, সবজি, মাছ, ডিম, মুরগী, বাদাম, অ্যাভাক্যাডো, ননীমুক্ত দুধ ও নানারকম শস্যদানা এসবের পরিবর্তে খেতে পারি।
এমন না যে মিষ্টি খাওয়া একদম বন্ধ করে দিতে হবে। এক ধরনের সংযম অভ্যাস হতে পারে। পুরো একমাসের জন্য মিষ্টি খাওয়া বন্ধ করে দিলে অবসাদ, মাথাব্যথা, মনযোগে ঘাটতি ও খিটখিটে মেজাজ ইত্যাদি সৃষ্টি হতে পারে। তবে সুখের বিষয় এই যে, চিনি প্রাকৃতিকভাবে সকল ফলমূল ও সবজিতে নানা পরিমাণে বিদ্যমান থাকে।
চলুন, গুরত্বপূর্ণ অনুষ্ঠানসূচিতে আমরা মিষ্টি খাবার চিরচারিত রেওয়াজ থেকে বেরিয়ে এসে এর পরিবর্তে অতিথি আপ্যায়নে সুস্বাদু ফলের প্রচলন করি যা বেশ স্বাস্থ্যকর। কোথাও বেড়াতে গেলে সেখানে গৃহস্থের ঘরের টুকিটাকি দরকারি ও ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিশ শুভেচ্ছা জানানোর জন্য কিনে নিয়ে যেতে পারি। এতে আমরা শুধু ভালোই থাকবো না, আমাদের ব্যাংকের আর্থিক সঙ্গিতও দারুণ হবে।
আপনি কি বাকি জীবন রোগে জর্জরিত হয়ে হাসপাতালে কাটাতে চান, নাকি স্বাস্থ্যকর ভরপুর সুন্দর জীবন পেতে চান?
আসুন, রোজা ও ঈদ মজার মজার খাওয়া তো হবেই, তবে নিজ খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনি আর আমাদের খাবারে যথা সম্ভব মিষ্টি ও কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে আনি।
আপনি, একজন ব্যক্তি হিসেবে,বেছে নিন, সুস্থ দেহ আর সুন্দর জীবনের জন্য স্বাস্থ্যকর খাবার।
বিঃদ্রঃ এ নিবন্ধটি লেখা হয়েছে তথ্য জানানোর জন্য। এখানে ব্যক্ত মতামত লেখকের একান্তই ব্যক্তিগত। এটি কোনও লাইসেন্সড হেলথ কেয়ার প্র্যাকটিশনারের পরামর্শের বিকল্প হিসেবে কোনওভাবেই বিবেচিত নয়।
তথ্যসূত্র:
Added Sugar in the Diet. The Nutrition Source. (2019, January 2). https://www.hsph.harvard.edu/nutritionsource/carbohydrates/added-sugar-in-the-diet/.
Health & Lifestyle Desk. (2020, May 3). Amount of sugar you need to eat daily. Daily Bangladesh. https://www.daily-bangladesh.com/english/Amount-of-sugar-you-need-to-eat-daily/41900
Sugar consumption on the rise. (2016, August 10). The Daily Star. https://www.thedailystar.net/business/sugar-consumption-the-rise-1267792
Banned sweetener found in sugar. (2019, August 28). The Daily Star. https://www.thedailystar.net/frontpage/news/banned-sweetener-found-sugar-1791574
Healthy eating (Dec 6 2018). SFGATE Newsletter. https://healthyeating.sfgate.com/rice-affects-blood-sugar-hunger-1588.html
অনুবাদ: ঊর্মি
