১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এটা বাংলাদেশের জন্য একটা ট্রাজেডি

মুহম্মদ জাফর ইকবাল মুহম্মদ জাফর ইকবাল

Published : 15 Jul 2013, 09:35 PM

Updated : 23 Feb 2023, 01:07 PM

গোলাম আযমের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ। প্রত্যেকটি অভিযোগ প্রমাণিত হয়েছে। বাংলাদেশ বা পৃথিবীর ইতিহাসে তার অপরাধ প্রতিষ্ঠিত হল। আজ আমরা ডকুমেন্ট করতে পারলাম গোলাম আযম এবং তার দল জামায়াতে ইসলামী মানবতার বিরুদ্ধে কত বড় অপরাধ করেছে।

গোলাম আযম যত বড় অপরাধ করেছে তাতে তাকে একবার কেন, দশবার ফাঁসিতে ঝুলালেও তার উপযুক্ত শাস্তি তাকে দেওয়া সম্ভব নয়। কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয়নি।

গোলাম আযমকে ফাঁসি দেওয়া হয়নি তার কারণ হিসেবে দেখানো হচ্ছে বয়স। কিন্তু সে এবং তার দল পাকিস্তানি সৈন্যদের নিয়ে ১৯৭১ সালে দেশে নির্বিচারে মানুষ মেরেছে। দুধের শিশু থেকে শুরু করে নারী-পুরুষ-বৃদ্ধা কেউ তাদের হাত থেকে রক্ষা পায়নি। এখন তাকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে বয়স একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াল। এটা বাংলাদেশের জন্য একটা ট্রাজেডি।

তরুণ প্রজন্মই আমাদের আশার আলো। আমি জানি তরুণ প্রজন্ম গোলাম আযমের এই শাস্তিতে গভীরভাবে মর্মাহত। আমি তাদের বলব তারা যেন হতাশ না হয়। তারা স্পিরিটেড হয়ে যেন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে।