২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

ইতিহাসবিদ রণজিৎ গুহ আর নেই

১৯২৩ সালের ২৩ মে বাংলাদেশের বরিশালে জন্ম নেওয়া রণজিৎ পরে কলকাতায় গিয়ে ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) সঙ্গে জড়িয়ে পড়েন।

ইতিহাসবিদ রণজিৎ গুহ আর নেই

২০০৯ সালে এক অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন রণজিৎ গুহ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2023, 03:53 PM

Updated : 29 Apr 2023, 03:54 PM

নিম্নবর্গের ইতিহাস সাধনার অন্যতম পথিকৃৎ, ঔপনিবেশিক ভারতে কৃষক বিদ্রোহ নিয়ে লেখা একটি বইয়ের মাধ্যমে অসংখ্য মানুষের ইতিহাসচর্চার মোড় ঘুরিয়ে দেওয়া রণজিৎ গুহ মারা গেছেন।

শুক্রবার সন্ধ্যায় অস্ট্রিয়ায় ভিয়েনা উডসের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

বেঁচে থাকলে এ বছরের মে-তেই ১০০ পূর্ণ হত তার। দীপেশ চক্রবর্তী, পার্থ চট্টোপাধ্যায়, গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের মতো নামকরা ইতিহাসবিদরা তার ছায়ায় নিম্নবর্গের ইতিহাস চর্চাকে বিকশিত করেছেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ১৯২৩ সালের ২৩ মে বাংলাদেশের বরিশালে জন্ম নেওয়া রণজিৎ কলকাতায় গিয়ে ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) সক্রিয় সদস্য হয়ে ওঠেন। হাঙ্গেরিতে সোভিয়েত অনুপ্রবেশের বিরোধিতায় ১৯৫৬ সালে দল ছাড়ার তিন বছর পর তিনি ভারতও ছাড়েন।

রণজিতের সবচেয়ে সুপরিচিত বই হচ্ছে ‘এলিমেন্টারি আসপেক্টস অব পিজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া’, যা ঔপনিবেশিক ভারতের আগেকার লিখিত ইতিহাসের অনেক অধ্যায়কে প্রশ্নের সম্মুখে দাঁড় করায়।

মৃত্যুর সময় রণজিতের পাশে তার স্ত্রী মেখঠিল্ড গুহ ছিলেন বলে জানিয়েছে আনন্দবাজার।