১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতে তীর্থযাত্রার ট্রাক্টরে কনটেইনার ট্রাকের ধাক্কায় নিহত ৯

বুলন্দশহরের ঘাটাল গ্রামের কাছে জাতীয় মহাসড়ক ৩৪-এ এ দুর্ঘটনাটি ঘটে।

ভারতে তীর্থযাত্রার ট্রাক্টরে কনটেইনার ট্রাকের ধাক্কায় নিহত ৯
যাত্রীবোঝাই ট্রাক্টরকে পেছন থেকে ধাক্কা দেওয়া কনটেইনার ট্রাক। ছবি: পিটিআই

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2025, 02:22 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে একটি কনটেইনার ট্রাকের সঙ্গে যাত্রীবোঝাই একটি ট্রাক্টরের সংঘর্ষে অন্তত ৯ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

নিহতদের মধ্যে ২ নারী ও ২ শিশু রয়েছে। সোমবার প্রথম প্রহরে বুলন্দশহরের ঘাটাল গ্রামের কাছে জাতীয় মহাসড়ক ৩৪-এ এ দুর্ঘটনাটি ঘটে। 

ট্রাক্টরটিতে ৬০ জনের মতো তীর্থযাত্রী ছিলেন। তারা কাসগঞ্জের রাফাতপুর গ্রাম থেকে রাজস্থানের গোগামেদিতে জাহারপিরে (গোগাজি) ‍যাচ্ছিলেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। 

পথে একটি কনটেইনার ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ট্রাক্টরটি উল্টে যায়।

ঘটনার পরপরই ৮ জনের মৃত্যুর খবর দেয় বার্তা সংস্থা এএনআই। আহতদের মধ্যে পরে একজন মারা যান বলে জানায় হিন্দু।

দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।  

আহতদের কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে ১২ জনের বয়সই ১৮-র নিচে বলে হিন্দুর এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে, বলেছেন বুলন্দশহরের এসএসপি দিনেশ কুমার সিং।