চালুর অপেক্ষায় রূপপুর বিদ্যুৎকেন্দ্র
রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাবে ২০২৪ সালের সেপ্টেম্বরে। এই ইউনিটের সামগ্রিক কাজ ৯০ এবং দ্বিতীয় ইউনিটের কাজ ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে ২০২৫ সালে।
