প্রবারণা পূর্ণিমায় ফানুস উৎসব
বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব— প্রবারণা পূর্ণিমা উদযাপিত হলো রোববার। এ উপলক্ষে ঢাকার বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধবিহারে আয়োজন করা হয় ফানুস উৎসব। নানা রঙের ফানুসে বর্ণিল হয়ে ওঠে ঢাকার আকাশ। ঢাকঢোল বাজিয়ে উৎসবে অংশগ্রহণ করেন নানা বয়সী মানুষ।
