২৩ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩

সৌদিতে নিহত শাহেদের কফিন ঢাকায়

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির হামলায় নিহত বাংলাদেশি কর্মী শাহেদ আহমেদের মরদেহ শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ সময় নিহতের স্ত্রী, দুই সন্তানসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Oct 2026, 11:35 AM

Updated : 23 Oct 2026, 11:35 AM