Published : 12 May 2025, 08:11 PM
কোরবানির ঈদে বিক্রির জন্য রাজধানীর বিভিন্ন খামারে প্রস্তুত করা হচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন জাতের গরু। রামপুরায় সামারাই ক্যাটেল ফার্মে দেখা গেল ঈদকে সামনে রেখে গরু পরিচর্যার ব্যস্ততা।
রাজধানীর রামপুরায় সামারাই ক্যাটেল ফার্মে বড় আকারের গরু রাখা হয়েছে বেশ যত্নে। ৭০০ থেকে ১১০০ কেজি ওজনের গরুও রয়েছে এখানে
কোরবানির ঈদ উপলক্ষে প্রস্তুত খামারিরা। ঢাকার রামপুরায় ‘সামারাই ক্যাটেল ফার্মের’ গরুগুলোকে নিয়ম করে হাঁটানো হয়
কোরবানির ঈদ উপলক্ষে প্রস্তুত খামারিরা। ঢাকার রামপুরায় ‘সামারাই ক্যাটেল ফার্মের’ গরুগুলোকে নিয়ম করে হাঁটানো হয়
রাজধানীর রামপুরার এই খামারে আছে বিভিন্ন জাতের গরু। আকার অনুযায়ী ৭৫ হাজার থেকে ১৫ লাখ টাকায় মিলবে গরু
ঢাকার রামপুরায় হাতিরঝিলের পাশে সামারাই ক্যাটেল ফার্মে ক্রেতাদের জন্য রয়েছে গরু দেখানোর বিশেষ ব্যবস্থা
রাজধানীর রামপুরায় সামারাই ক্যাটেল ফার্মে রয়েছে একটি লামা। গৃহপালিত এই পশুর বাস দক্ষিণ আমেরিকার উঁচু পাহাড়ী এলাকায়
রাজধানীর রামপুরায় সামারাই ক্যাটেল ফার্মে রয়েছে কয়েকটি ‘ভুট্টি’ গরু। কোরবানির ঈদে বিক্রি করা হবে এই গরু
রাজধানীর রামপুরায় সামারাই ক্যাটেল ফার্মে কোরবানির গরু দেখতে আসছেন অনেকেই। পছন্দ হলে বুকিং করে যাচ্ছেন কেউ কেউ