Published : 04 Nov 2025, 01:35 PM
ঢাকার নিউ মার্কেট ও গুলিস্তানের যাত্রী ছাউনি পরিণত হয়েছে হকার ছাউনিতে। পুরো যাত্রী ছাউনি দখল করে বসানো হয়েছে দোকান, যা দেখে বোঝার উপায় নেই যে এটি যাত্রী ছাউনি।
ঢাকার নিউ মার্কেটের ১ নম্বর গেইটের পাশে রয়েছে দক্ষিণ সিটি করপোরেশনের একটি যাত্রী ছাউনি; কিন্তু তা দেখে বোঝার উপায় নেই হকারদের উৎপাতে
যাত্রীদের বসার জায়গা থেকে শুরু করে ছাউনির সামনের জায়গা দখল করে বসানো হয়েছে দোকান। দূর থেকে দেখলে মনে হবে এটা হকারদের স্থান
ঢাকার নিউ মার্কেট সংলগ্ন গাউছিয়া মার্কেটের সামনে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি যাত্রী ছাউনি। এটিও দখল করে রেখেছে হকাররা
গাউছিয়া মার্কেটের সামনে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যাত্রী ছাউনি, যা দখল করে রেখেছেন ভ্রাম্যমাণ হকাররা। হকারদের দখলের কারণে এখানে বাস থামাও কঠিন
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের পাশে ফুটপাতের ওপর থাকা যাত্রী ছাউনিটি পুরোটাই হকারদের দখলে। সড়ক থেকে দেখলে বোঝার উপায় নেই যে এটি একটি যাত্রী ছাউনি