Published : 08 Oct 2024, 07:16 PM
এক দফা দাবিতে মঙ্গলবার দেশের সব সরকারি হাসপাতালের নার্সদের ছিল চার ঘণ্টা কর্মবিরতি। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি চলে।
এক দফা দাবিতে মঙ্গলবার সেবা বন্ধ করে ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেন নার্সরা। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০১ নম্বর ওর্য়াডে নার্সদের বসার স্থান ছিল ফাঁকা
এক দফা দাবিতে মঙ্গলবার ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেন নার্সরা। এসময় তাদের সেবা পাননি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীরা
এক দফা দাবিতে মঙ্গলবার ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেন নার্সরা। টেবিলের উপর কাগজে লেখা তারই ঘোষণা। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৬ নম্বর ওয়ার্ডে নার্সদের টেবিলে দেখা গেল এই চিত্র
এক দফা দাবিতে মঙ্গলবার ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেন নার্সরা। টেবিলের উপর কাগজে লেখা তারই ঘোষণা। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৬ নম্বর ওয়ার্ডে নার্সদের টেবিলে দেখা গেল এই চিত্র
এক দফা দাবিতে মঙ্গলবার দেশের সব হাসপাতালের ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেন নার্সরা। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৫ নম্বর ওর্যার্ডে দেখা যায়নি কোনো নার্সকে
এক দফা দাবিতে মঙ্গলবার ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেন নার্সরা। এ সময় সেবাবঞ্চিত রোগীদের পড়তে হয় দুর্ভোগে। নার্সদের কর্মবিরতির সময় ঢাকা মেডিকেলের দুটি ওয়ার্ডের বাইরে দেখা যায় রোগী ও স্বজনদের ভিড়
নার্সরা কর্মবিরতিতে থাকায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) শফিকুল ইসলাম নামের এক রোগীর পায়ের প্লাস্টার খোলা যাচ্ছিল না। তাই ডাক্তারও তাকে দেখছিলেন না। বাধ্য হয়ে তার ভাই প্লাস্টার খোলার চেষ্টা করেন
এক দফা দাবিতে মঙ্গলবার নার্সদের ৪ ঘণ্টা কর্মবিরতির সময় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) প্লাস্টার রুম ছিল বন্ধ, বাইরে অপেক্ষায় ছিলেন রোগীরা