০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মেরিন ড্রাইভে ‘চাঁদের নৌকা’র মেলা

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের সাবরাং জিরো পয়েন্ট এলাকায় সারি করে রাখা হয় মাছ ধরার রঙিন ডিঙি, স্থানীয়ভাবে যা ‘চাঁদের নৌকা’ নামে পরিচিত। সাগরে মাছ ধরার সংগ্রাম শেষে কিংবা নতুন যাত্রার প্রস্তুতিতে তীরে জেলেদের বেঁধে রাখা এ রঙিন নৌকাগুলো মেরিন ড্রাইভের সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ, যা পর্যটকদেরও দারুণভাবে আকৃষ্ট করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 12:51 PM

Updated : 03 Nov 2026, 12:51 PM