১৯ সেপ্টেম্বর ২০২৫
সংবাদচিত্রে ১৯ সেপ্টেম্বর
সংবাদচিত্রে ১৯ সেপ্টেম্বর
Published : 19 Sep 2025, 03:45 PM
সংবাদচিত্রে ১৯ সেপ্টেম্বর
দেশের বিভিন্ন মাজারে হামলার প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে কথা বলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজাহার।
দেশের বিভিন্ন মাজারে হামলার প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে ‘ভাববৈঠকী’ নামে একটি সংগঠন।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও অনিয়মের প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার দুর্গাপূজায় নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায়ের ভাবনা শীর্ষক গোল টেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রয়াত রাজনীতিবিদ ও লেখক বদরুদ্দীন উমরের শোকসভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকার খিলগাঁও এলাকায় সড়কের পাশে বেহাল যাত্রীছাউনি। এর উপরের অংশ ভেঙে যাওয়ায় রোদ-বৃষ্টিতে ভুগতে হয় সেখানে আশ্রয় নেওয়া পথচারীদের