১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সময় এখন নৌকা মেরামতের

বুড়িগঙ্গা পারাপারে নৌকা চলে সারা বছর, তবে মেরামতের কাজটা হয় মূলত শুষ্ক মৌসুমে। এই সময় নদী শুকিয়ে চওড়া হয় নদীর পাড়, যেখানে দেখা মেলে নৌকার মিস্ত্রিদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 04:22 PM

Updated : 01 Sep 2026, 11:54 AM

এক নজরে

বুড়িগঙ্গা পারাপারে নৌকা চলে সারা বছর, তবে মেরামতের কাজটা হয় মূলত শুষ্ক মৌসুমে। এই সময় নদী শুকিয়ে চওড়া হয় নদীর পাড়, যেখানে দেখা মেলে নৌকার মিস্ত্রিদের।

নৌকার মিস্ত্রি রহিম মিয়ার জন্ম বরিশালে। ছোটবেলায় বাবার কাছে কাজ শেখা শুরু করেন তিনি। ২৫ বছর এ করেই সংসার চলছে তার। ছবি: মাহমুদ জামান অভি

নৌকার মিস্ত্রি রহিম মিয়ার জন্ম বরিশালে। ছোটবেলায় বাবার কাছে কাজ শেখা শুরু করেন তিনি। ২৫ বছর এ করেই সংসার চলছে তার

বর্ষায় বুড়িগঙ্গা ভরে থাকে কানায় কানায়। তখন তীরে নৌকা তুলে মেরামতের সুযোগ থাকে না। ফলে মাঝিরা শুষ্ক মৌসুমের অপেক্ষায় থাকেন। তখন ব্যস্ততা বাড়ে রহিম মিয়ার মতো নৌকার মিস্ত্রিদের। ছবি: মাহমুদ জামান অভি

বর্ষায় বুড়িগঙ্গা ভরে থাকে কানায় কানায়। তখন তীরে নৌকা তুলে মেরামতের সুযোগ থাকে না। ফলে মাঝিরা শুষ্ক মৌসুমের অপেক্ষায় থাকেন। তখন ব্যস্ততা বাড়ে রহিম মিয়ার মতো নৌকার মিস্ত্রিদের

বুড়িগঙ্গার তীরে একেকটি ঘাটে ৭০ থেকে ৮০টি নৌকা থাকে। মালিকের সংখ্যা সাধারণত তিন থেকে চারজন। শুষ্ক মৌসুমে এসব মালিকের নৌকাই মেরামত করেন মিস্ত্রিরা। ছবি: মাহমুদ জামান অভি

বুড়িগঙ্গার তীরে একেকটি ঘাটে ৭০ থেকে ৮০টি নৌকা থাকে। মালিকের সংখ্যা সাধারণত তিন থেকে চারজন। শুষ্ক মৌসুমে এসব মালিকের নৌকাই মেরামত করেন মিস্ত্রিরা

বুড়িগঙ্গার তীরে নৌকা মেরামতের কাজ করছেন একজন মিস্ত্রি। একেকটি নৌকা মেরামতে দুই থেকে তিন দিন সময় লাগে তার। ছবি: মাহমুদ জামান অভি

বুড়িগঙ্গার তীরে নৌকা মেরামতের কাজ করছেন একজন মিস্ত্রি। একেকটি নৌকা মেরামতে দুই থেকে তিন দিন সময় লাগে তার

নৌকার মিস্ত্রিরা কাজ করেন দৈনিক মজুরি ভিত্তিতে। পুরো দিন কাজ করলে মেলে ৫০০ থেকে ৭০০ টাকা। ছবি: মাহমুদ জামান অভি

নৌকার মিস্ত্রিরা কাজ করেন দৈনিক মজুরি ভিত্তিতে। পুরো দিন কাজ করলে মেলে ৫০০ থেকে ৭০০ টাকা

বুড়িগঙ্গার তীরে প্রতিদিন সাধারণত সকাল ৮টায় শুরু হয় নৌকা মেরামতের কাজ; চলে সন্ধ্যা পর্যন্ত। ছবি: মাহমুদ জামান অভি

বুড়িগঙ্গার তীরে প্রতিদিন সাধারণত সকাল ৮টায় শুরু হয় নৌকা মেরামতের কাজ; চলে সন্ধ্যা পর্যন্ত

বাবার মতো একই কায়দায় সনাতনী যন্ত্র দিয়ে একই কাজ করে চলেছেন নৌকার মিস্ত্রি রহিম মিয়া। ছবি: মাহমুদ জামান অভি

বাবার মতো একই কায়দায় সনাতনী যন্ত্র দিয়ে একই কাজ করে চলেছেন নৌকার মিস্ত্রি রহিম মিয়া

নৌকায় লাগানো হবে নতুন কাঠ, সনাতন উপায়ে আগুন দিয়ে সেই কাঠ বাঁকিয়ে নেওয়া হচ্ছে। ছবি: মাহমুদ জামান অভি

নৌকায় লাগানো হবে নতুন কাঠ, সনাতন উপায়ে আগুন দিয়ে সেই কাঠ বাঁকিয়ে নেওয়া হচ্ছে

কাঠের নৌকা যত কমছে, নৌকার মিস্ত্রিদের কাজও তত সংকুচিত হয়ে আসছে। মৌসুমি কাজের ওপর নির্ভর করে জীবন চলে তাদের। বুড়িগঙ্গায় নৌকা আছে বলে এখানে এখনও কাজ পাওয়া যায় বলে জানান মিস্ত্রিরা। ছবি: মাহমুদ জামান অভি

কাঠের নৌকা যত কমছে, নৌকার মিস্ত্রিদের কাজও তত সংকুচিত হয়ে আসছে। মৌসুমি কাজের ওপর নির্ভর করে জীবন চলে তাদের। বুড়িগঙ্গায় নৌকা আছে বলে এখানে এখনও কাজ পাওয়া যায় বলে জানান মিস্ত্রিরা