গুলশান লেকে ময়লা-আবর্জনা, ছড়াচ্ছে দুর্গন্ধ
রাজধানীর গুলশান লেকের পানিতে ভাসছে পলিথিন ও প্লাস্টিকসহ বিভিন্ন আবর্জনা। দূষণে পানির রঙ হয়ে গেছে গাঢ় সবুজ। এতে লেক এলাকাজুড়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। আশেপাশের বাসিন্দা ও পথচারীর চলছেন মাস্ক পরে কিংবা নাক চেপে ধরে। ওয়াটার ট্যাক্সিতে চলাচলকারীরাও পড়েছেন নিত্য দিনের ভোগান্তিতে।
