প্লাস্টিক বর্জ্যে ঠাসা বুড়িগঙ্গার তীর
পুরান ঢাকার লালবাগ ও ইসলামবাগ এলাকায় বুড়িগঙ্গার তীর চেনা দায়, পাড়টি পরিণত হয়েছে প্লাস্টিক ও বর্জ্যের ভাগাড়ে। প্রতিদিন জমা হওয়া ঢাকা শহরের শত শত টন বর্জ্য ঢাকার প্রাণ নদীটিকে শ্বাসরোধ করছে। সম্প্রতি এ এলাকার প্লাস্টিকসহ সব বর্জ্য ১৫ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। ড্রোন থেকে তোলা ছবিগুলোতে ফুটে উঠেছে বুড়িগঙ্গার তীরে প্লাস্টিক বর্জ্যের ভয়াবহতা।
