১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনার ৪০ ফুট জার্সি

ফুটবল বিশ্বকাপের আসর চলার সময়ে প্রিয় দলের জন্য নানা কাণ্ড ঘটিয়ে থাকেন বাংলাদেশি সমর্থকরা। কেউ দীর্ঘ পতাকা বানান, কেউ নিজের বাড়ি রঙ করেন পছন্দের দলের পতাকার রঙে, কেউ নানা সাজসজ্জা করেন। তবে এবার রাজধানীর মিরপুরের ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার সমর্থকরা বানালেন দীর্ঘ জার্সি। ৪০ ফুট লম্বা আর ৩০ ফুট প্রস্থের এ জার্সি ঝোলানো হয়েছে রড ও দড়ি দিয়ে। পাশেই ব্রাজিলের জার্সিও ঝোলানো হয়েছে, তবে আর্জেন্টিনার জার্সির চেয়ে সেটি বেশ ছোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2026, 06:04 PM

Updated : 11 Sep 2026, 03:14 PM